Home গোপালগঞ্জ সংবাদ বশেমুরবিপ্রবি-র দুই শিক্ষার্থী গোসল করার সময় লেকে ডুবে মৃত্যু

বশেমুরবিপ্রবি-র দুই শিক্ষার্থী গোসল করার সময় লেকে ডুবে মৃত্যু

০
বশেমুরবিপ্রবি-র দুই শিক্ষার্থী গোসল করার সময় লেকে ডুবে মৃত্যু

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)  ২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। 

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুলনা শহর এলাকার তাসফিয়া জাহান রিতু (২১) ও খুলনা জেলার বড় কয়রা মধ্যপাড়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে আনিয়া জাহান হিয়া (২০)। এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে গোবরা এলাকার একটি ম্যাসে থাকতো।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভীড় করেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউএম মাহবুব জানিয়েছেন,  ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন। দুপুরে বৃষ্টি নামলে ওই ২ শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লেকে নামেন। এ সময় লেক থেকে উপরে উঠতে গেলে পা পিছলে আনিয়া জাহান হিয়া  লেকের অভ্যন্তরে গভীর পানিতে পড়ে যায়। সে সময় সঙ্গে থাকা অপর শিক্ষার্থী তাসফিয়া জাহান রিতু তাকে টেনে উপরে নিয়ে আসতে গেলে সেও গভীর পানিতে পড়ে যায়।  নিহত ওই ২ শিক্ষার্থীর কেউই সাঁতার জানতো না। পরবর্তীতে লেকের আশেপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here