বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন- চীনা রাষ্ট্রদূত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.হি ইয়াও ওয়েন‌ বলেছেন,বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্পের অংশীদার হতে পেরেছে চীন। বিশেষ করে পদ্মা সেতু। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা করেছে চীন। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে। তাই বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন।

সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়েও আমরা কাজ করেছি। আমাদের আরো অনেক মেগা প্রকল্প রয়েছে। অবকাঠামো খাতেও আমাদের বিনিয়োগ রয়েছে। আইসিটি হাইটেক পার্ক শিল্প ও শিক্ষা খাতেও বেশি বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বিনিয়োগ নিয়ে আরো কিছু পরিকল্পনা রয়েছে।

ইয়াও ওয়েন‌ আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ করে চলেছেন। সেই কাজে চীনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকাল ১০ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) উকিং মে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, থানার ওসি খন্দকার আমিনুর রহমান সহ চীন দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে চীনা রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর