বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ,গোপালগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে গোপালগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বুধবার সকাল ১১টায় সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অমিও সরকার ও সাধারন সম্পাদক মো. জাকারিয়া ইসলাম।

সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সভাপতি স্বপন সেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা কমিটির সভাপতি পরিমল বাড়ৈ, সাধারন সম্পাদক হীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সংগঠনের নামে ফান্ড গঠনের জন্য চাঁদা তোলেন কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান জামান। বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে তদন্ত করা হয়।তদন্তে দোষী প্রমানিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

পরবর্তীতে হাসান জামান তার বিরুদ্ধে বহিস্কারাদেশ তুলে নেয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার কাছে সুপারিশ করেন।কিন্তু,বহিস্কারাদেশ তুলে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামান। এতে কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান রাজার সম্মানহানী হওয়ায় আমরা এর তীব্র নিন্দা জানাই।সেই সাথে কাশিয়ানী উপজেলার শাখার বহিস্কৃত সভাপতি হাসান জামানকে গ্রেফতার করে বিচারের দাবী জানাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর