Home গোপালগঞ্জ সংবাদ বাংলা নববর্ষ পালনের নানা কর্মসূচী

বাংলা নববর্ষ পালনের নানা কর্মসূচী

০
বাংলা নববর্ষ পালনের নানা কর্মসূচী

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তাছাড়া এছর প্রতিটি ইউনিয়নে বাংলা নববর্ষের নানা কর্মসূচী পালন করবে বলে জানাগেছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন বাংলা নববর্ষের দিন সকাল ৬টায় পৌর পার্কের শহিদ মিনার সংলগ্ন লেক পাড়ে বর্ষবরনের অনুষ্ঠান করবে।

বর্ষবরনের সংগিত পরিবেশনের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করা হবে এদিন। সকাল ৭টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রুপকার’ বায়াপিকটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।

এছাড়া হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত বাঙ্গালী খাবার পরিবেশন করবে স্ব স্ব প্রতিষ্ঠান গুলো।

অন্যান্য উপজেলা গুলোতেও তাদের নিজ নিজ গৃহীত কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here