বিএনপি গোপালগঞ্জ জেলা শহরে মোটর সোভাযাত্রা করে শো-ডাউন করেছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিএনপির একাংশ গোপালগঞ্জ জেলা শহরে মোটর সোভাযাত্রা করে শো-ডাউন করেছে।তারা মটর সোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে শো-ডাউন করে তাদের অস্তিত্ব জানান দেন।

আজ রোববার সকাল ১১ টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে এই মটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এই মটর সোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গেটপাড়ায় গিয়ে শেষ হয়।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত সরকার আমলে তারা কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য তারা কাজ করতে চান।

তিনি আরো বলেন এতোদিন বিএনপি গোপালগঞ্জে কাজ করলেও আওয়ামী লীগ ও প্রশাসনের চাপে কোন কর্মসূচী পালন করতে পারেনি।

উল্লেখ্য, বিগত ২০১৮ সালের সংসদ নির্বচনে তিনিই ছিলেন বিএনপির প্রার্থী।আগামীতেও তাকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন দেবে এমনটি আশা করেন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর