বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে- ফারুক খান এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে অংশগ্রহন না করলে তাদের অস্তিত্ব থাকবে না, তাই তারা  তলে তলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে অন্যান্য বেশ কয়েকটি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দিবে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা দেশকে আবার পাকিস্তান বানিয়ে দেবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশে রুপান্তরিত হচ্ছে। বিশ্বের বুকে এখন উন্নয়নের মহাসড়কে দ্রæত ধাবমান বাংলাদেশ। এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিপুল ভোটে জয় লাভ করার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সহযোগি সংঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস প্রমুখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর