বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী ঘর বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সড়কে ৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ঘরের চাবি হস্তাস্তর করেন ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার,যশোর-এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

immage 1000 02 9

পরে তিনি ফিতা কেটে ঘর বিতরনের উদ্বোধন করেন এবং ঘর পরিদর্শন করেন।এ সময় সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ তাহবিলের অর্থায়নে ও ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই এমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের জমির উপর ঘর নির্মাণ করা হয়। আর ঘর পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা। অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে গৃণ নির্মান করে দিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। তাদের কণ্যাণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার জন্য তাদের অত্মাত্যাগ অনেক বড় বিষয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর