ব্লাড ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন পঁচাত্তর লাখ টাকা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে (Acute Myeloid Leukemia) আক্রান্ত গোপালগঞ্জের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.
গোলাম ফেরদৌস।
শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি গত ১৬ মার্চ, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসা গ্রহণের জন্য যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন তিনি ব্লাড ক্যান্সারে
আক্রান্ত।
দায়িত্বরত চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে গিয়ে ড. গোলাম ফেরদৌসের জরুরি
ভিত্তিতে বোনমেরু ট্রান্সফার করাতে হবে। যার জন্য প্রায় পঁচাত্তর লাখ টাকা
প্রয়োজন। ইতোমধ্যে তার চিকিৎসায় পারিবারিকভাবে জমানো প্রায় সব অর্থ ব্যয় করা হয়েছে।
বর্তমানে পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় ড. গোলাম ফেরদৌসের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সকল
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক ও প্রাইভেট বিশ্দ্যাববিদ্লযালয়, কৃষি গবেষণা কাউন্সিল ভুক্ত
প্রতিষ্ঠান, কৃষিবিদ ইন্সটিটিউশনসহ দেশ ও বিদেশের বিত্তবান ব্যক্তিদের প্রতি মানবিক সহায়তার
আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, ড. গোলাম ফেরদৌস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও
স্নাতকোত্তর শেষে ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক
পদে যোগদান করেন। ২০২১ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সুনামের সাথে
শিক্ষকতা করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে
উন্নয়নমূলক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেন।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম
১. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত ব্যাংক হিসাব (অগ্রণী ব্যাংক লিমিটেড, বিএসএমআরএসটিইউ
শাখা, গোপালগঞ্জ, সঞ্চয়ী হিসাব নং ০২০০০১২৭৯৭৩৮৩)
২. ড. গোলাম ফেরদৌসের ব্যক্তিগত বিকাশ একাউন্ট (০১৭১২-৭৯৪২০৩)।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর