মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী- মুকসুদপুর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সেলিমুজ্জামান সেলিম । তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারা দেশে বিএনপি ২৩৭ টি আসনের ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে সেলিমুজ্জামান সেলিম দলীয় প্রতিকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় মনোনয়ন পেয়ে সেলিমুজ্জামান সেলিম তার নিজের ফেসবুক পেজে লিখেন, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। পরে গোপালগঞ্জ-১ আসনের দলীয় একাধিক নেতাকে ফোন করে কোনো ধরণের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

কাশিয়ানী উপজেলার উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য জানান।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময় দেশ আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি নিজেকে এলাকার সাধারণ জনগণের উন্নয়ন করার কাজে নিজেকে বিলিয়ে দেব।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর