মুকসুদপুরে পাওনা এক হাজার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬জন আহত হয়েছে।আজ বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলো সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) এবং ইমরান শেখ(৩৫)।

স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলেদের সাথে পাওনা এক হাজার টাকা নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দু‘পক্ষের মাঝে সঘংর্ষ বেধে যায়।

এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুপি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাত, পা, ও বুকের ভেতরে ঝুপি বেধে আছে, এখানে তাদের চিকিৎসা দেয়া সম্ভব না। তাই তাদের উন্নত চিকিতসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতয়েন করা হয়েছে। এই ঘটনায় এখোনো কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর