মুকসুদপুর থেকে বিমানবন্দর কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বিমানবন্দর কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের সদস্য আলামিন শেখকে(৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আজ বৃহস্পতিবার বিকেলে তাকে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকার নিজ বাড়ী থেকে ছিনতাইকৃত মালামাল সহ গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মো. কালাম শেখের ছেলে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপারের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এ তথ্য জানান।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, গ্রেফতারকৃত ওই আসামীর কাছ থেকে একটি চাইনিজ কুঠার, দুইটি সু্চ গিয়ার চাকু, তিনটি বিভিন্ন মডেলের আইফোন সহ ১৫টি বিভিন্ন ব্যান্ডের ফোন, ১১টি বিভিন্ন আকৃতির মানিব্যাগ, ৭৭টি বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের মুদ্রার নোট, বাংলাদেশী মুদ্রায় নগদ এক লক্ষ ঊনাশি হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিমান বন্দর এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাই করে আসছে।বিভিন্ন থানায় তার নামে দুস্যতা এবং মাদকের ৬টি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সহকারি পুলিশ সুপার ক্রাইম হাসানুর রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নয়ন চন্দ্র দেবনাথ, সদর থানার পরিদর্শক(তদন্ত) সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশের অপর একটি দল মুকসুদপুর উপজেলার হরিশ্চর এলাকায় অভিযান চালিয়ে ৮০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ব্যপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর