মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক পাঠচক্রে অংশগ্রহণ করে বিজয়ী ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে বসে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরাকে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর