রঙ্গিন ছাতায় সজ্জিত কোটালীপাড়া পৌরমার্কেট ক্রেতা ও দর্শণার্থীদের ভিড়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগে শুধু বৃষ্টি বা রোদের তাপ থেকে রক্ষার জন্য ব্যবহৃত হতো ছাতা। এখন বৃষ্টি বা রোদের তাপ থেকে রক্ষার পাশাপাশি সাজসজ্জার কাজেও ব্যবহৃত হচ্ছে ছাতা। আর এই ছাতা দিয়ে সাজসজ্জার কাজ করে দৃষ্টিনন্দন করা একটি মার্কেটে বেড়েছে ক্রেতা ও দর্শণার্থীদের ভিড়। দূরদুরান্ত থেকে এই মার্কেটে ক্রেতারা আসছে তাদের পছন্দ মতো পণ্য ক্রয়ের জন্য। কেউবা আবার আসছে পরিবার নিয়ে ঘুরে ছবি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখতে।

প্রতিদিনই এমন চিত্র দেখা যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেটে। সম্প্রতি এই মার্কেটের বর্ধিত অংশে সহ শহস্রাধিক রঙ্গিন ছাতা দিয়ে সাজানো হয়েছে। ক্রেতাদের ভিড় বাড়াতে মার্কেটটিকে এই অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে।

oplus 1024
oplus_1024

পৌরসভা সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে কোটালীপাড়া পৌরসভা থেকে ঘাঘর বাজারের উত্তর পাশে ৭১ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি আধুনিক পৌর মার্কেট গড়ে তোলা হয়। স্থান নির্ধারণে ত্রুটি ও প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ না দেওয়ার কারনে মার্কেটের বেচাঁকেনা জমে ওঠেনি এতোদিন। বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এই মার্কেটি সু-সজ্জিতকরণ ও ক্রেতা সাধারণদের ভিড় বাড়াতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।

এরই অংশ হিসেবে প্রায় সহস্রাধিক নানা রংয়ের ছাতা দিয়ে মার্কেটের পাশের সড়ক গুলো অপরূপ সাজে সাজানো হয়। এই সজ্জিত করণের পর মার্কেটে ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। অনেকে আবার পরিবার নিয়ে দর্শনীয় এই মার্কেটিতে ঘুরতে আসেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর