শনিবার কবি সুকান্তের ৭৬তম মৃত্যুবার্ষিকী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামীকাল শনিবার(১৩ মে) কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের ১৩ মে তিনি কোলকাতার যাদবপুরের ১১৯ লাউডন স্ট্রিটের রেড এন্ড কিওর হোমে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান।

এ উপলক্ষে কবি সুকান্ত ভট্টাচার্য্যের পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে নির্মিত কবি সুকান্ত অডিটোরিয়াম  চত্তরে বিভিন্ন সংগঠন দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ভারতে জন্মগ্রহণ করলেও কবি সুকান্তের পিতৃ পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। কবি সুকান্তের পিতা নিবারণ ভট্রাচার্য্য কোলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে কবির পরিবারকে কোলকাতাই থাকতে হতো। দীর্ঘদিন কবির পরিবার কোলকাতায় অবস্থান করার কারণে তার পূর্ব পুরুষের ভিটাটি বেদখল হয়ে যায়। দীর্ঘ ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়ীটি দখল মুক্ত হয়। দখল মুক্ত হওয়ার পরে কবির শূণ্য ভিটাটি অযত্নে পড়েছিল। বর্তমানে কবির পিতৃ ভিটায় কবির নামে সরকারি ভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরী নির্মাণ করা হয়েছে।

প্রতি বছর মার্চ মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপী এই অডিটোরিয়াম ও লাইব্রেরী চত্তরে কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রামীণ মেলার পাশাপাশি এই ৫দিন এখানে দেশের বরেণ্য কবি সাহিত্যিকদের মিলন মেলা বসে। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি আয়নাল হোসেন শেখ বলেন, প্রতি বছরই আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য্যরে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে থাকি। এ বছরও আমরা নানা আয়োজনের মধ্যে দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য্যরে মৃত্যুবার্ষিকী পালন করবো।

১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্টচার্য্য কোলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম গ্রহণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর