শশুরের চাঁদাবাজি মামলায় হয়রানির অভিযোগ, জামাইয়ের সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার মো. রুহুল আমীন শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সরকারি চাকরিজীবী জামাই শুকুর আলী।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুকুর আলী অভিযোগ করেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাঁচুড়িয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রুহুল আমীন শেখ সম্পর্কে তার চাচা শ্বশুর।

শুকুর আলীর দাবি, রুহুল আমীনের সঙ্গে তার আপন শ্বশুরের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে সহ আরও কয়েকজনকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, রুহুল আমীন বিভিন্ন সময় একাধিক চেক জালিয়াতির মামলায় কারাভোগ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে জালিয়াতি করেন বলেও তিনি দাবী করেন।

শুকুর আলী বলেন, আমি এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাই।

এ সময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর