২৪ এপ্রিল থেকে ৩দিন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দীন টুঙ্গিপাড়া সফরের কর্মসূচী রয়েছে।

এই সফরকে ঘিরে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে।

Letter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সহকারী কিউরেটর মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের  এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস রিলিজে দেশের দূর দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শণের জন্য যে সকল দর্শনার্থীরা কর্মসূচী রাখেন, তারা বিষয়টি পূর্ব হতে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হন। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর