আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ।–ডাঃ কে. এম বাবর,এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর বলেছেন, আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ। উনারা সাধারন মানুষ ভোটে নির্বাচিত হতেন না। উনাদের মতো হলে হয়তো আমিও এমনই হয়ে যেতাম।মানুষের জন্য কাজ করা অনেক কষ্টের। যাদের ভোট লাগে না, তারা কেন মানুষের জন্য কষ্ট করবে।আমি তো সাধারন মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আগামীতে নির্বাচন করলে সাধারন মানুষের কাছে আমার যাওয়া লাগবে।

আজ রোববার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এমপি’র পরিদর্শক কক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ডাঃ কে.এম বাবর এসব কথা বলেন।

ডাঃ বাবর বলেন, আমি মানুষের সাথে যে ওয়াদাবদ্ধ তা যদি না করতে পারি, তাহলে তো মানুষের কাছে যেতে পারবো না। আগে যারা এমপি হতেন, উনাদের তো সাধারন মানুষের ভোট লাগতো না। উনাদের মিটিংও করা লাগতো না। ৪/৫টি ইউনিয়নে গিয়ে একটি করে মিটিং করলেই হয়ে যেতো। একটি আসনে ৪ থেকে ৫টি মিটিং করলেই এমপি ইলেকশন শেষ। এবারের নির্বাচনে প্রতিটি ভোটারের কাছে আমরা গিয়েছি।আগামীতে সবাইকে ভোটারের কাছে যেতে হবে, সে যে দলের প্রার্থী হোক না কেন।

এমপি বাবর আরো বলেন, গোপালগঞ্জে অনেক স্ট্রাকচার হয়েছে।কিন্তু এখানে কোন কার‌্যক্রম নেই। আমরা তো উন্নয়নমূলক কাজের ফিডব্যাক চাই।স্ট্রাকচার হয়েছে কিন্তু এর কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না। আজকে আমি আই হসপিটালে গিয়েছিলাম। আমি আগে মনে করতাম এখানে মনে হয় একটি ভবন। কিন্তু এখানে আরো ১৮টি ভবন রয়েছে। যা এখানো হস্তান্তর হয়নি। ভবনগুলোর নির্মাণ ক্রুটি থাকার কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বুঝে নেয়নি।  আই হসপিটাল ৫০০ কোটি টাকা প্রজেক্ট ছিলো। তিনবার মেয়াদ বাড়িয়ে ১৫০০ কোটি টাকা বানানো হয়েছে।এখন এই ভবনগুলো জরাজীর্ণ অবস্থা। এগুলো রাষ্ট্রীয় অপচয়। এ কাজের কারণে রাষ্ট্র ঋণি হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন,  উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট উপজেলায় এমপিদের জন্য “পরিদর্শক কক্ষ” করার নির্দেশ প্রদান করেছেন। তার অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এমপি ডাঃ কে.এম বাবরের জন্য এ কক্ষের উদ্বোধন করা হলো। এমপি এলাকায় থাকলে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর‌্যন্ত এই পরিদর্শন কক্ষে বসবেন। যাতে সাধারন মানুষ উপকৃত হয়।

- Advertisement -

আরও খবর plus!

4 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর