‘আমাদের বইবাড়ি’ গ্রন্থাগারের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘আমাদের বইবাড়ি’ নামক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।
বিশিষ্ট কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস উপজেলার রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের নিজ বাড়িতে এ গ্রন্থাগারটি স্থাপন করেছেন।
আজ রবিবার বাংলা একাডেমির ফেলো ও বিশিষ্ট শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ গ্রন্থাগারটি উদ্বোধন করেন।
জহরের কান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক বঙ্কিম চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের এমআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশীষ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, লেখক ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, ডা. তাপতী মন্ডল, শিক্ষক বনোজ কান্তি মজুমদার, বিপ্লব বিশ্বাস, আবৃত্তি শিল্পী প্রবীর হালদার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বক্তব্য রাখেন।
বিশিষ্ট কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, এই গ্রস্থাগারটি উদ্বোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হলো। এই গ্রস্থাগারটি হবে এ অঞ্চলের মানুষদের জন্য একটি জ্ঞানের বাতিঘর। আমাদের এই গ্রন্থাগারে সকল শ্রেণির পাঠকদের কথা চিন্তা করে বিভিন্ন ধরণের বই রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বই মানে আনন্দ, বই মানে উচ্ছাস, বই মানেই ভালো কাজের সাথে যুক্ত হওয়া। যে বই পড়ে তার মুখ থেকে কখনো খারাপ শব্দ বের হয় না। তাই আমাদের উন্নয়নশীল দেশ গঠন থেকে শুরু করে চরিত্র গঠন পর্যন্ত সকল ক্ষেত্রই বইয়ের অবদান রয়েছে। আর এ জন্যই আমাদের বেশী করে বই পড়া উচিৎ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর