কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকেরা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

চার দফা দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

আজ সোমবার দুপুর ১২টায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন মানববন্ধনকারীরা। চার দফা দাবী হলো, ১। পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের মাসিক ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা মাসিক ৩০ হাজার টাকায় উন্নীতকরণ ও নিয়মিতকারণ, ২। এফসিপিএস, আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের বেকেয়া ভাতা পরিশোধ, ৩। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১২টি ইন্সটিটিউট এর আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের ভাতা পুরনায় চালু এবং ৪। চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরন।

immage 1000 02 21

মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান আঁখি, আরাফাত হোসেন, আবু শাকির বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, একটি হাসপাতালের প্রাণ হচ্ছে ইন্টার্ন চিকিৎসকেরা। কিন্তু আমাদের ভাতা অনেক কম। চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৯ মার্চ পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে। এরমধ্যে দাবী পূরণ না হলে বৃহৎ কর্মসূচী ঘোষনা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর