কাশিয়ানীর গ্রাম থেকে নকল পন্যের কারখানা সন্ধান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রাম থেকে নকল পন্যের কারখানার সন্ধান পাওয়া গেছে।

আজ শনিবার (১৩ জুলাই)বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সেবগাতুল্যাহ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন।

কারখানার মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফট্যানেন্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মন্ডল ‌সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, ওই গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্রা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টুথ পাউডার, ডিস ওয়াসিং পাউডার, ভিম, হারপিক সহ অবৈধ ও অনঅনুমদিত নকল পন্যের কারখানা গড়ে তুলে বাজারজাত করে আসছিল।

র‌্যাবের একটি দল গোপান সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনকে জানালে আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল পন্য ও পন্য তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন এবং কারখানা মালিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দেন এবং আটক নকল পন্য গুলো ধ্বংস করে দেয়া হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর