কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তানুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী। আজ বরিবার উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদার দীর্ঘ দিন ধরে বাড়ীতে না আসার কারনে প্রায়ই মোবাইল ফোনে তাদের কথা কাটাকাটি হতো।

এরই সূত্র ধরে ঘটনার দিন সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। রুম থেকে ধোয়া বেরুতে দেখে বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঝর্ণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত্ বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, গৃহবধূ ঝর্ণা বেগমের আত্মহত্যায় তার বাড়ী ও স্বামীর বাড়ীর কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত করা হবে না। এই আত্মহত্যার ঘটনায় কোন অভিযোগ পাইনি।যদি অভিযোগ পাই তা’হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর