কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাহে রমজান উপলক্ষে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৩০ দরিদ্র পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবন,চিনি,আলু,পেয়াজ,রসুন,সেমাই,দুধসহ নানা প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ এস এম আশিকুর রহমান, কৃষিবিদ মনিরুল ইসলাম মিলন, কৃষিবিদ আসলাম হোসেন শেখ,কৃষিবিদ নিটুল রায়, কৃষিবিদ সীমা হালদার উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত উনশিয়া আশ্রয়ণ প্রকল্পের রাবেয়া বেগম (৭০)। তিনি বলেন, ভাল ভাল অনেক খাদ্যসামগ্রী পেয়েছি। ঈদে আমাদের আর বাজার করা লাগবে না। আমাদের যারা এই খাদ্যসামগ্রী দিয়েছে আল্লাহ যেন তাদের ভাল রাখেন।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর