গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৪০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্ততঃ ৪০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের ১৫/১৬ টি বাড়ি ও বেশ কয়েকটি গরু লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিতসা দেয়া হয়েছে।

immage 1000 02 11

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরো জানান, মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার।আজ সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে। খবর পেয়ে শেখ গ্রুপের অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঠা, রামদা প্রভৃতি নিয়ে মোল্লা গ্রুপের উপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর