গোপালগঞ্জের ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবী।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মোঃ জিননুরাইনের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে ও পদত্যাগের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ড.ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।এসময় অধ্যক্ষের পদত্যাগের দাবী জানায় মানববন্ধনকারীর।পরে ওই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডঃ এমদাদুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ড. কাওছার তালুকদার ও কলেজের প্রতিষ্ঠাতা এমদাদুল হকের ভাতিজা মফিজুল হক মিন্টু।

immage 1000 02

এসময় দাতা সদস্য ড. কাওছার তালুকদার বলেন, ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মোহাম্মদ জিননুরাইন ভুয়া তথ্য দিয়ে এই প্রতিষ্ঠানে চাকুরী নেন। এরপর থেকে রাজনৈতিক প্রশয়ে কলেজে অনিময় ও অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন।যা দূর্নীতি দমন কমিশিন তদন্ত করলে বের হয়ে আসবে।এমনকি তার হাতে অবৈধভাবে নিযোগ পাওয়া শিক্ষকদের এমপিও ভুক্ত করতে জাল সার্টিফিকেট প্রদান করে।পরে বিষযটি ধরা পড়লে শিক্ষা মন্ত্রাণালয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি।তার অনিয়ম ও দুর্নীতির কারনে শিক্ষার মান নিচে নেমে য়াওয়ায় অভিভাবকরা এই কলেজে তাদের সন্তানদের ভর্তি করতে চায় না।দুর্নীতিবাজ অধ্যক্ষ সিকদার মোঃ জিননুরাইনকে অপসারন করা হলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে বলেও তিনি অংশকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে কলেজের প্রতিষ্ঠাতা এমদাদুল হকের ভাজিতা মফিজুল হক মিন্টু বলেন, অযোগ্য কিছু শিক্ষককে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ অধ্যক্ষকে অপসারন করে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের দাবী জানান।

সংবাদ সম্মেলনে দাতা সদস্য মোহাম্মদ ইবাদত হোসেন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক কোষাধক্ষ্য নুরুল আমিন, ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল্লাহ ইব্রাহিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া ইউনিয়নের সভাপতি মোমরেজ ফকির, নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক শোভন তালুকদার, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলামনহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর