গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কে প্রান গেল দুই সহদর সহ ৪জনের

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মাঝে পড়ে চাপায় ইজিবাইকের যাত্রী দুই সহদর নিহত হয়েছে ৪জন।

আজ বৃহস্পতিবার (০১লা আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ(৩০)এবং ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)। নিহতদের সবার বাড়ি মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মম্ভরদী গ্রামে।এরা সবাই বরাইতলা থেকে ইজিবাইকে করে টেকেরহাট যাচ্ছিল।

পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।  ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এসময় অপর দিক থেকে আসা টেকেরহাট গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাঝখানে পড়ে যায় ইজিবাইক। এতে দুই গাড়ির চাপায় ইজিবাইকের দুই যাত্রী দুই সহদর ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ইজিবাইক চালক সহ আরো বেশ কয়েকজন আহত হয়। মারত্মক আহত অবস্থায় ইয়ার আলী(৪০) ও হাসান শেখ(২৬)কে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিসাধীন অবস্থায় বিকেলে এই দুইজনও নিহত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর