গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব, উপবৃত্তি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কৃষ্ণাদিয়া শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার ৫০ শিক্ষার্থীর মাঝে ৪০ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) উপসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সুনির্মল রায়, ব্যারিষ্টার মনোজ কুমার ভৌমিক, মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী ষ্টলের সকলকে পুরষ্কার প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর