গোপালগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের শীতার্তদের কষ্ট লাঘব ও শিশুদের সুস্থ বিকাশের উদ্দেশ্যে সেনাবাহিনী পক্ষে  মানুষের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা করা হয়েছে।

আজ মঙ্গলবার(০৯জানুয়ারী)দুপুরে জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১৩শ’ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এরমধ্যে টুঙ্গিপাড়া উপজেলার ৮শ’ ও কোটালীপাড়া উপজেলার ৫শ’ মোট এক হাজার ৩শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Gopalganj Army Blanket Distribution Photo 0109.01.2024

এছাড়া উভয় উপজেলার ১০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিলো ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প, ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা, লুডু ইত্যাদি।

প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

এই অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, ১০ ইস্ট বেংগল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মোজাম্মেল হোসেন সহ অন্যান্য অফিসারবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর