গোপালগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গণমুখী বাজেট পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার(২৭ জুন) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, যুবলীগ নেতা জাহেদ মাহামুদ বাপ্পি প্রমূখ। 

এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটুসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর