গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনসার চৌধুরী(৫৫)নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উভয় গ্রুপের অন্ততঃ ২০জন আহত হয়।

আজ সোমবার(৩০ অক্টোবর)সকাল ৮টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির বাড়ী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফিরোজ আলম জানান, দীর্ঘ বছরের বিবাদমান হাজী ও মাস্টার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলীর প্রতিপক্ষ মোখলেসুল রহমান ওরফে মাস্টার গ্রুপের শফিক মোল্লার দোকানে পুলিশ দিয়ে হয়রানি করানোর অভিযোগ উঠে। এতে ক্ষিপ্ত হয়ে মাস্টার গ্রুপ ও হাজী গ্রুপের মধ্যে নিজামকান্দি বাজারে কথাকাটাকাটি এক পর‌্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আনসার চৌধুরীসহ উভয় পক্ষের অন্ততঃ ২০জন আহত হয়। মারাত্মক আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষনা করেন। তিনি মাষ্টার গ্রুপের লোক বলে জানাগেছে।

আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকীদেরকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর