গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আলোচনা সভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণের মধ্যে দিয়ে গোপালগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

জেলা বিএনপির একাংশ এ কর্মসূচী পালন করে।

আজ শুত্রবার (২৪ জানুয়ারী) সকালে সদর উপজেলার এম এইচ খান মঞ্জু ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু।

এসময় জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ওয়াহিদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন বক্তব্য রাখেন।

immage 1000 05

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক দু;স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, আওয়ামী লীগ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর সঠিক চিকিৎসা করতে দেয়নি। এতে বিনা চিকিৎসায় তিনি মারা যান। আমরা এর সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা সুযোগ পাবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর