গোপালগঞ্জে আলোচিত পূঁজারী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের পুঁজারী ৭৫ বছর বয়সের বৃদ্ধ রণজিৎ রায় হত্যা কান্ডের প্রধান ও ডাকাতি সহ ১৮ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে তাকে সদর উপজেলার পুখুরিয়া নামক স্থান থেকে গ্রেফতার করে পুলিশ।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিগত ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে সাধারন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে।এই হত্যাকান্ডের ঘটনাটি ছিল ২০২৩ সালের দূর্গাপূর্জার মাত্র কয়েক দিন পূর্বে। এই নিয়ে স্থানীয়দের মনে বেশ ভীতি ছিল।

হত্যাকান্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়।দীর্ঘদিন নানা প্রযুক্তি ব্যবহার করে শেষ পর্যন্ত পুজারী রনজিৎ রায় হত্যাকান্ডের প্রধান আসামী মিল্টন খানকে পুলিশ গ্রেফতার করে।তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর