গোপালগঞ্জে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান-১০৭ এর মাঠ ফসল কর্তন উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রি ধান’১০৭-এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কোটালীপাড়া উপজেলার পিত্তলপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পার্টনার প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের  গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের  আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনা খাতুন ।

immage 1000 02

কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনোজ কুমার মৃধার সঞ্চালনায় এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মর্তা ড. মোঃ রোমল বিশ্বাস ও ড. মোঃ হুমায়ূন কবির।

এতে শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। ওই গ্রামের কৃষক জেবিআর হালদারের জমিতে উৎপাদিত ব্রি ধান-১০৭ কেটে পরিমাপ করে জানানো হয়  হেক্টরে এ ধান ৮.৭৫ টন ফলন দিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর