গোপালগঞ্জে উদীচীর শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদের চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

এদিন শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হরেন্দ্রনাথ মন্ডল।

immage 1000 02

জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালিব, সাধারন সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।

এসময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর