গোপালগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রথাম সভা বুধবার (৮জুলাই) রাতে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা কমিটির সকল সদস্য এই সভায় উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। সভায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা কমিউনিটি পুলিশিং সভায় উপস্থিত জেলা কমিউনিটি পুলিশ কমিটির সকল সদস্যদের সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও সাইবার অপরাধ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন ।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক এস এম মাহমুদুল হক এবং সদস্য-সচিব জনাব বিভূতি ভূষণ বিশ্বাসসহ অন্যান্য সদস্যগণ সভায় বক্তব্য রাখেন।
কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অধ্যাপক এম নাজমুল হুদা পিন্টু, অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, শিকদার শহীদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা, মাওলানা কাউছার আহমদ, মুফতি ইনজিমামুল ইসলাম, মুফতি ইমরান আফসারি, মুফতি হেদায়েতুল্লাহ গওহরি, কাজী ইজাহারুল ইসলাম, শওকত আলম, ফজলুল হক, মুফতি দিদারুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নূর ইসলাম লেলিন, ডাঃ মোহাম্মদ আকরাম এলাইহি, কাজী আঃ মান্নান, মোজাম্মেল হোসেন মুন্না, আরিফুল হক আরিফ, শৈলেন্দ্রনাথ মজুমদার ও আরিফ শেখ।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিংকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা জেলার মাদক নির্মুলসহ নানা ধরনের অপরাধমুলক কাজ-কর্ম যাতে কমে আসে তার জন্য জেলা পুলিশকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।
