গোপালগঞ্জে জমজমাট পালাগানের আসর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে গণজাগরণের পালাগানের জম জমাট আসর বসেছিল শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার রাতে পালাগানের ব্যবস্থা করে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

রাত ৮ টায় শুরু হয়ে পালাগান চলে রাত ১১ টা পর্যন্ত। শরিয়ত-মারফত বিষয়ক পালাগান পরিবেশন করেন রাজ্জাক দেওয়ান ও নাসিমা দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী , জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সদস্য গণমাধ্যম কর্মী মনোজ কুমার সাহা সহ আরো অনেকে ।

immage 1000 02 3

৩ ঘন্টাব্যাপী চলে দু’ পালাকার শিল্পীর গানের লড়াই। তারা গানে প্রশ্ন ও প্রশ্নোত্তর এবং যুক্তি খন্ডনের মধ্য দিয়ে চমৎকাভারবে আসর জমিয়ে তোলেন। দু’ পালাকারের জমজমাট লড়াই শেষে উপস্থিত দর্শক শ্রতারা নির্মল আনন্দ নিয়ে ঘরে ফেরেন।

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১৪০টি পালাগানের দলের পরিবেশনায় ৬৪ টি জেলায় ‘গণজাগরণের পালগান উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের ব্যবস্থাপনায়  ৩ অক্টোবর রাতে জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো পালাগান শরিয়ত-মারফত পালা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর