গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খালাস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট)গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এই খালাস প্রদানের আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কুটুক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালিন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন।

দীর্ঘ বছর পর আজ মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী সহ অন্যদেরকে ফৌজদারী কাযবিধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর