গোপালগঞ্জে দিনব্যাপী নাট্য কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(২৭ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষন রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ।” গোপালগঞ্জ জেলা সংসদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের সাধারন সম্পাদক হাবীব তাড়াশী।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, গোপালগঞ্জ জেলা সংসদের উপদেষ্টা খোন্দকার এহিয়া খালেদ সাদী।

এ কর্মশালায় সমন্বয়কারি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের ৩য় বর্ষের ছাত্র সপ্তর্ষী বিশ্বাস।

প্রশিক্ষনে ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে।বিকেলে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর