গোপালগঞ্জে নবান্ন উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নবান্ন উৎসব করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি অফিস।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের কৃষক ট্রেনিং সেন্টারে এ উৎসব উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে নবান্ন উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনা খাতুন।এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, নতুন ধানের চাল দিয়ে তৈরী বাহারী আয়োজন ও ঐতিহ্যের স্বাদ নিতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বাংলাদেশর ঐতিহ্যের ৩০ রকমের  পিঠা-পুলি ও পায়েস পরিবেশ করা হয়। পরে অভ্যাগতদের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। স্বল্প পরিসরে আয়োজিত নবান্ন উৎসবটি আগতদের ঐতিহ্যের স্বাদ দিয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর