গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে  মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এটি র‌্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস,এম আশিক ইকবাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান এস.এম আশিক ইকবাল বলেন, মাটি ও পানি জীবনের মূল উপাদান। মানুষ অবিবেচকের মত নানাভাবে এই মাটি দূষিত করছে। মাটিতে প্লাস্টিক বর্জ্য, ইলেকট্রিক বর্জ্য ও কলকারখানার বর্জ্যদ্বারা মাটি চিরস্থায়ী ক্ষতি সাধন করছে।

এছাড়া কৃষক অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে করে মাটির অনুজীব ধ্বংস করছে। এতে মাটির বন্ধাত্ব তৈরি হচ্ছে। ফলে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। এর থেকে উত্তোরনের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট সকল বিভাগকে কৃষক সহ সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন করে তুলতে পারলে মাটি দূষণ ও মাটির স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর