গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে পুলিশ সুপার আল বেলী আফিফার নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ৬৬ জন নিহত পুলিশ সদস্যদের জন্য তৈরী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় কর্তব্য পালনকালে মৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

immage 1000 02 6

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পুলিশ সুপার আল বেলী আফিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম(ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম(সদর সার্কেল), গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

বক্তারা কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং ৬৬জন মৃত পুলিশ সদস্যের স্বজনদের হাতে উপহারের প্যাকেট ও খাবার তুলে দেন।

immage 1000 03 3

এ অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্য পরিবারের পক্ষে শামীমা রহমান ও নাসরিন খানম বক্তব্য রাখেন।

তারা সরকারের কাছে রেশন পাওয়ার দাবী করে বলেন, যেসব সদস্যরা চাকরীতে থাকাকালিন দায়িত্বরত অবস্থায় মৃত্যু বরণ করেছেন। সেসব পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল অবস্থায় জীবন যাপন করছে। ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ মিটিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এসব পরিবারের মধ্যে রেশন ব্যবস্থা চালু করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।  

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর