গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ২, আহত ৫

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর ও একই সড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে সড়ক দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন র‌্যাব সদস্য (সেনাবাহিনীর কর্পোরাল) রবিউল মোমেন (২৪) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাফর সরদার(৫৩)। নিহত মোঃ জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।

Gopalganj Accident Photo 0225.06.2023

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, আজ রবিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে র‌্যাবের একটি গাড়ি (খুলনা মেট্রো,অ-১১-০১০৬)  ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক (ঢাকা মেট্রো ট- ২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ হয়।সংষর্ষে ৪ র‌্যাব সদস্য সহ ৫ জন আহত হয়।আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষনা করেন।

Gopalganj Accident Photo 0125.06.2023

আহত র‌্যাব সদস্য রাসেদ হাওলাদার,মিলন, র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা ।

Gopalganj Accident Photo 0425.06.2023

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী নামক স্থানে বেলা সাড়ে ১১ টায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ জাফর সরদার ও অপর মোটর সাইকেল চালক শহিদ মারাত্নক আহত হন। আহত ওই সেনা সদস্যকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে তিনি বিকাল সাড়ে ৩ টার দিকে সেখানে মারা যান। আহত মোটর সাইকেল চালক শহিদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই কর্মকর্তা ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর