গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা ও উপজেলা সদরসহ গ্রামের মানুষ আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে।ইতিমধ্যে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।এদিকে,হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এভাবে বাড়তে থাকলে সিট সংকুলানে বেগ পেতে হবে।

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থান ও হাসপাতাল ক্যাম্পাসে সরেজমিন ঘুরে দেখা যায়, জেলা শহরের বিভিন্ন এলাকায় সড়কে জমে আছে পানি। অপরিষ্কার অবস্থায় ড্রেন, বাসা-বাড়ি ও রাস্তাঘাটে ডাবের খোসা ও ফুলের টপে জমে রয়েছে পানি । যা থেকে বংশ বিস্তার করছে এডিস মশাসহ বিভিন্ন জাতের মশা। এসব মশা নিধনে স্প্রে বা ওষুধ না ছিটানোর কারণে শহর বা গ্রামের ডোবা নালায় জমে থাকা পানি থেকে মশার বংশ বৃদ্ধি পাচ্ছে।বিশেষ করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে ও আশপাশ এলাকায় খুবই খারাপ অবস্থা।নাকে কাপড় ছাড়া চলাফেরা কষ্টের।চিকিৎসা করাতে এসে বেকায়দায় পড়ছে রোগী ও স্বজনরা।

Gopalganj Dengu Photo 0217.07.2023

শুধু শহরে নয় আক্রান্ত হচ্ছে গ্রামের মানুষও।অথচ ডেঙ্গু প্রতিরোধে বা পরিস্কার পরিচ্ছন্ন করতে প্রশাসন কিংবা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দৃশ্যমান কোন কার্যক্রম দেখা যায়নি।এ কারণে মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বর্ষা মৌসুমের জুন থেকে জুলাই ১৬ তারিখ পর্যন্ত ১৭৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জুন মাসে রোগী ছিলো ৭০ জন। আর জুলাই মাসের ১৬ তারিখ পর‌্যন্ত আক্রান্ত হয়েছে ১০৬ জন। এখন জেলার বিভিণ্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৪৩ জন। রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ২০জন, টুঙ্গিপাড়া হাসপাতালে ৩জন, কোটালীপাড়া হাসপাতালে ২জন,মুকসুদপুর হাসপাতালে ১৪জন ও কাশিয়ানী হাসপাতালে ৪জন রোগী ভর্তি আছে।১৩২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

শনিবার(১৫ জুলাই)গোপালগঞ্জের পাশ্ববর্তী বাগেরহাট জেলার আস্তাল গ্রামের গাউজ আলি(৫০)নামে এক ব্যক্তি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাপসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আক্রান্তদের মধ্যে অধিকাংশ রোগী ঢাকাসহ বিভিন্ন বড় শহর থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। এরমধ্যে শিশু, নারীসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন।

Gopalganj Dengu Photo 03117.07.2023

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক জণের সাথে কথা হলে তারা জানান, হাসপাতাল এলাকায় নোংরা পরিবেশ।ভিতরে ও বাহিরে প্রায় সমান অবস্থা।এখানে মাসের পর মাস ময়লা আবর্জনা ও সেফটি ট্যাংকির ময়লা উপচে সয়লাব থাকে। এখন থেকে প্রচুর মশা-মাছির জন্ম হয়। এগুলো পরিস্কার পরিচ্ছন্ন করা জরুরী।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতোষ বিশ্বাস জানান, রোগীর চাপ বাড়ছে। আমরা ডেঙ্গু ওয়ার্ড খুলেছি।ওষুধ বা স্যালাইনের কোন কমতি নেই।

সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, জুন মাসে ৭০জন রোগী ছিল। এই মাসের ১৫দিনে ৮৯জনে দাড়িয়েছে। প্রায় ডাবল। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। অধিকাংশ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে এসে ভর্তি হচ্ছে।নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন্ রাখতে জনগনকে আহবান জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর