Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০
গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে গোপালগঞ্জ পৌরসভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কোটালীপাড়া উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে।

আজ সোমবার(১৩ নভেম্বর)দুপুরে শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল খেলায় কোটালীপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইবেকারে টুঙ্গিপাড়া উপজেলা হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা।

immage 1000 02 9

অপরদিকে, বিকালে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে ফাইনাল খেলায় গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে মুকসুদপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে গোপালগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

immage 1000 03 8

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়,সর্বোচ্চ গোলদাতা, ম্যাচের সেরা খেলোয়াড়,রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here