গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়েছে।আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ৩জনের নাম উল্লেক করে এবং অজ্ঞাত ১৫/২০জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

immaage 100 01

আহতরা হলোঃ কৃষি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইয়াজদানি আলী, একই বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাহাদি হাসান তাহমিদ, এসিসিই বিভাগের সেলিম রেজা, একই বিভাগের আব্দুল্লাহ আল খালিদ ও আসাদুল্লাহ গালিব।

আহত শিক্ষার্থীরা জানায়, তারা শহরের নতুন স্কুল রোড এলাকায় বাসাভাড়া নিয়ে মেস করে থাকে।নানা কারনে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিনত হয় এখানে থাকা শিক্ষার্থীরা।এরই অংশ হিসাবে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

immage 1000 03

হামলায় ৮ জন শিক্ষার্থী আহত হয়।পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হয়। এ সময় তারা আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ করে।

immage 1000 04

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মির সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রদের পক্ষ থেকে সেলিম রেজা নামে এক ছাত্র মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সাথে জড়িত ইফতি মাহমুদ ও তার পিতা কবির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।তাদেরকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর