গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মাছেম মোল্লা(৭৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

সদর উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিতসক মাছেম মোল্লাকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর