গোপালগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবীতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি, যু্দলসহ সহযোগী সংগঠন।

আজ বুধবার সকালে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামের নীচে অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচী শুরু করে।সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ডা. কে,এম বাবর,সদর উপজেলা বিএনপির সভাপিত সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

Immage 1000 04

এদিকে, একই দাবীতে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদলের নেতাকর্মীরা। শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামের থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডে শেখ হাসিনার বিচারের দাবী জানাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর