গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ জাতের বীজ ধান বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি-১০৮ জাতের বীজ ধান বিতরণ করা হয়েছে।

পার্টনার প্রকল্পের আওতায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার দুপুরে এসব ধান বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুন  কৃষক – কৃষাণীর হাতে ধান বীজ তুলে দিয়ে বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ।

ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজ কুমার রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে ৫শ’ কৃষক ও কৃষানীর মাঝে ২ হাজার কেজি ধান বীজ বিতরণ করা হয়।

ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুন বলেন, বিনা মূল্যে এসব বীজধান বিতরণ করা হয়েছে।এ ধান দিয়ে কৃষক ৪শ’ বিঘা জমিতে ব্রিধান-১০৮ জাতের আবাদ বৃদ্ধি করবেন । উচ্চ অফলনশীল এ জাতের ধানের আবাদ করে তারা ধানের উৎপাদন বাড়িয়ে লাভবান হবেন । ক্ষেতে উৎপাদিত ব্রিধান-১০৮ থেকে আগামী বছরের চাষাবাদের জন্য কৃষক বীজ সংরক্ষণ করতে পারবেন ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর