Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

০
গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

গোপালগঞ্জে মানববন্ধন, কেক কাটা ও রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে| গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে|

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটির সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে রেড ক্রিসেন্টের সদস্যরা| পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান বক্তব্য রাখেন|

এরপর পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে কেক কাটা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়|

জেলা রেড ক্রিসেন্টের ইউনিটের যুব প্রধান জুবায়ের খান বলেন, গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের সদস্যরা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি থেকে শুরু করে এখন পযর্ন্ত তারা মানবিক কাজ করছে। বিভিন্ন মানুষেকে রক্ত দান করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম তারেক সুলতান বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যরা বিশ্বব্যাপী আর্তমানবতার কাজ করে যাচ্ছে| বাংলাদেশেও তার ব্যাতিক্রম নয়| এ দিবসের মধ্য দিয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এগিয়ে যাবে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here