গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় তিন জনকে ফাঁসি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুতফর মোল্লা হত্যা মামলায় তিন জনকে ফাঁসির রায় দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। 

আজ সোমবার(১০ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামীরা উপস্থিত ছিলেন। 

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, লুতফর মোল্লা দীর্ঘ দিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিয়ে আসছিলেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায়  টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেয়ে পাওনা টাকা নিয়ে একই উপজেলার চরকুশলী গ্রামে যায়। সেখান থেকে রাত দশটার দিকে লুতফর রহমানের মোবাইল ফোনে একটি কল আসে। সেখান থেকে তিনি ফোনে কথা বলতে বলতে হেটে বাড়ির দিকে রওনা হন।পথিমধ্যে ওই এলাকার সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছলে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়।

immage 1000 02

পরে স্থানীয় নিজামুল মোল্যা নিহত লুতফর মোল্লার ছেলে সজীব মোল্যাকে ফোনে বিষয়টি জানালে পুলিশ নিয়ে ঘটনাস্থরে গিয়ে তার পিতাকে মৃত অবস্থায় দেয় পায়।

এঘটনায় নিহতের ছেলে সজীব মোল্লা বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার দুপুরে এ মামলায় মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার, আব্দুল্লাহ শিকদার ও সাজেদুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী আজগর আলী খান।

তবে এ রায়ে অসন্তোস প্রকাশ করে উচ্চ আদালতে যাবার ঘোষনা দিয়ছেন আসামী পক্ষের আইনজীবী আবু সুফিযান মোল্যা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর