গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়।এতে দুটি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর